রাজধানী

রাজধানীজুড়ে বিভিন্ন মাদক জব্দ, গ্রেফতার ৫৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩৫৭১ পিস ইয়াবা, ৭ কেজি ৫৭০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা ও ২১১ গ্রাম ১০৬০ পুরিয়া হেরোইন, দেশি মদ ২ বোতল ১০ লিটার ও ৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ