রাজধানী
রাজধানীতে ইয়াবা-হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৪৯


রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
তাদের কাছ থেকে ছয় হাজার ৩৯৩ ইয়াবা, ১৫৩ কেজি ২১৫ গ্রাম ৮৭ পুরিয়া গাঁজা, ২২৬ গ্রাম হেরোইন ও তিন লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে আজ (১৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ৪৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।





