কেএমপি’র লবণচরা থানা পুলিশ কর্তৃক ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: ৮ জুলাই ভোর ৬ টা ৪৫ মিনিটের সময় লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন রূপসা ব্রীজের পশ্চিম পাশ্বের ঢালস্থ মোঃ ফিরোজ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১) মোঃ মুজিবর হাওলাদার(২৫), পিতা মৃত: বাবুল হাওলাদার, সাং-৫ নং মাছ ঘাট, থানা-খুলনা,খুলনা মহানগরী’কে ০৩ (তিন) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি’র বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ৮ জুলাই শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





