ফরিদপুর

সালথায় কৃষকের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২২-২৩ইং এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪’শ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ টি করে মোট ২ হাজার নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (কৃষিবিদ) মো. তুরাজ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ