গাইবান্ধা

গাইবান্ধায় ভিজিএফের ৫৫০ কেজি চাল উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল হালিমের বোনারপাড়া সোনালী ব্যাংক সংলগ্ন গোডাউনে বৃহস্পতিবার বিকেলে সরকারি চাল বিক্রির সময় হাতে-হাতে ৫০ কেজি ওজনের ১১ বস্তা চালসহ একটি ভ্যান আটক করে স্থানীয়রা। উপজেলা নির্বাহী অফিসার ইছাহাক আলী ঘটনাস্থলে এসে চালগুলো জব্দ করেন।

“সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইছাহাক আলী” জানান,“৫০ কেজি ওজনের ১১ বস্তা চাল বোনারপাড়া সোনালী ব্যাংক সংলগ্ন চাল ব্যবসায়ী আব্দুল হালিমের গোডাইন ও গোডাইনের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে স্থানীয় সাংবাদিক ও পুলিশ উপস্থিত ছিলেন । তিনি বলেন চালগুলো কোথায় থেকে এসেছে এই বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ