রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ আটক ১

মনির হোসেন জীবন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) । জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে।

এপিবিএন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মো: ফরিদ মিয়াকে (৩৮)। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত আব্দুল কাদেরের পুত্র।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সংলগ্ন পার্কিং এলাকার কোমল পানীয়ের দোকানের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

এদিকে, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান,
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন’র গোয়েন্দা দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অপারেশন দল যৌথভাবে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নজরদারি করছিল। এসময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সংলগ্ন পার্কিং এলাকার কোমল পানীয়ের দোকানের সামনে ফরিদ মিয়াকে অবস্হান এবং ঘোরাঘুরি করতে দেখা যায়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা দল তখন তাকে আটক করে এবং এয়ারপোর্ট এপিবিএন তাদের অফিসে নিয়ে আসে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের শুরুতে ফরিদ মিয়া বিষয়টি অস্বীকার করলেও এক পর্যায়ে সে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। তখন তাকে তল্লাশী করা হয় এবং তল্লাশীকালে তার কাছে থাকা কালো রঙয়ের একটি ব্যাগ থেকে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা বহনের বিষয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফরিদ মিয়া কোনো সদুত্তর দিতে পারেন নাই।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ