বাগেরহাট

সুন্দরবনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছের পোনা ধরায় ৭ জেলে আটক

স্টাফ রিপোর্টারঃ পূর্ব সুন্দরবনের পশুর নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছের পোনা ধরায় ৪ টি ট্রলারসহ ৭ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় সুন্দরবন সংলগ্ন পশুর নদী থেকে তাঁদের আটক করেন বনরক্ষীরা।

বন বিভাগ জানায়, বনরক্ষীরা আজ সকালে সুন্দরবনের পশুর নদীতে টহল দেয়ার সময় চারটি ট্রলারসহ ৭ জেলেকে আটক করে। এ সময় মাছের পোনা ধরার জাল জব্দ করা হয়। আটক জেলেরা সুন্দরবনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছের পোনা ধরছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

আটক ৭ জেলের বাড়ি মোংলার জয়মনি এলাকায় বলে জানিয়েছেন বনরক্ষীরা। পরে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানায় বন বিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছের পোনা ধরায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ