মাগুরা

মাগুরার শত্রুজিৎপুর রথযাত্রা উৎসব

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা: মাগুরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শুরু । মঙ্গলবার সদর উপজেলার শত্রুজিৎপুর মহাশ্বশান নাট মন্দির থেকে রথযাত্রা শুরু হয় পরে হাজরাতলা কৃষ্ণ মন্দিরে যায়। এসময় ভক্তরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। তারা বলেন, অশুভ শক্তি দূূূর হয়ে জগতের মঙ্গল কামনায় মানুুষের মুক্তিলাভ হোক।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব জগতের ঈশ্বর। এজন্য তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। এধরনের বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা হয়। হিন্দুধর্মমত আর রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুবদ্রা ত্রিমূর্তি ধারীর রথ টেনে শোভাযাত্রা বের হয়।

এছাড়া বিশ্বশান্তি কামনায় ভক্তরা যজ্ঞ করা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন-সহ অন্যান্য ধর্মীয় ভাবগাম্ভির্য্যে রথযাত্রা উৎসব চলে আসছে। মাগুরার এই রথযাত্রা যোগদেন জেলা ও জেলার বাইরে শত শত লোক। রথযাত্রা শেষে প্রসাদ বিতরন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ