ঠাকুরগাঁও

রানীশংকৈলে নছিমন দুর্ঘটনায় নিহত ১

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল-নেকমরদ মহাসড়কে টেকিয়া(মহেষপুর) নামক স্থানে গরুবোঝায় নছিমনের দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ি নিহত হয়েছে।

গরুবাহী নছিমন গাড়িটি অপরদিক থেকে আসা ট্রাক ক্রসিং করার সময় রাস্তায় থাকা ধানের নাড়ায় নছিমনটির চাকা উটে গেলে পাল্টি খেয়ে দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও প্রায় ৪ জন। শুক্রবার ( ১৬ জুন) সকাল ১০টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।গরুসহ নছিমনটি রানীশংকৈল থেকে লাহিরী হাটের উদ্দেশ্যে যাচ্ছিলো।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিস এসে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। রানীশংকৈল হাসপাতালের আবাসিক ডাক্তার ফিরোজ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের নাম তরিকুল উপজেলার বলিদ্বারা শিংহোর গ্রামের নজরুল ইসলামের ছেলে । আহতদের উন্নত চিকিৎসার জন্য জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে

এই বিভাগের আরও সংবাদ