রাজধানী
মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের আরাফাত


ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১টায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে শুক্রবার (৯ জুন) রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে মোহাম্মদ এ আরাফাতকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়। তিনি দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য।
রাজধানী ঢাকার ‘এলিট এরিয়া’ হিসেবে পরিচিত এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ২২ জন। তাদের মধ্যে ২১ জনকে পেছনে ফেলে মনোনয়ন পেয়েছেন আরাফাত।
মোহাম্মদ এ আরাফাত সবচেয়ে বেশি পরিচিত সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে। মূলত এই ফাউন্ডেশনের মাধ্যমেই বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছেন তিনি।





