কুষ্টিয়া

কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২জুন) সকালের দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কস্থ পাশে বালিয়াপাড়া এলাকার ক্যানাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি জহুরুল ইসলাম বলেন নিহতের বয়স ৪০-৪৫ বছর হবে বলে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর রহস্য। তবে বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ