রাজধানী

পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৩১ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেনসিডিল, ৯২০৮ পিস ইয়াবা ও ১১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ