বাগেরহাট

রামপালে মৎস্যঘের দখল করে লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে জোরপূর্বক মৎস্যঘের দখল ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনোরন্জন ঢালী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার হুড়কা মৌজায় মৃত অশোক মন্ডলের একটি সাড়ে ৫ একর মৎস্যঘের রয়েছে। ওই জমি বর্গা দিয়ে সদরের ওড়াবুনিয়া গ্রামের মনোরন্জন ঢালী দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। সেই জমি প্রতিপক্ষ অমিত সাহা দাবী করে সোমবার (৫ জুন) সকালে ৩০/৪০ জন লোক নিয়ে দখল করেন। ওই সময় তারা ঘেরে থাকা মালামাল ও নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ঘেরের বাসাটিও পুড়িয়ে দেয়। এতে মনোরন্জনের ব্যাপক টাকার ক্ষতি হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পত্র পাওয়ার বিষটি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ