কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ফেন্সিডিলসহ গ্রেফতার ৮


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) রাসেল শেখ(২৮), পিতা-মৃত: আঃ মান্নান, সাং-আমতলা বিহারী কলোনী শেরে বাংলা রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) শফিকুল ইসলাম সেন্টু(৩২), পিতা-ইসলাম শেখ, সাং-নিরালা আবাসিক মুন্সির গলি, থানা-খুলনা; ৩) ইমরান হোসেন ওরফে পরাগ(৪৮), পিতা-মৃত: শেখ ইসমাইল হোসেন, সাং-১৮২ বিকে মেইন রোড পূর্ব বানিয়াখামার, থানা-খুলনা; ৪) মোঃ সাইদুল ইসলাম আকাশ(২২), পিতা-মাহাতাব সানা, সাং-গাইকুড় প্রাইমারী স্কুলের পিছনে, থানা-আড়ংঘাটা; ৫) মোঃ রাসেল(২৭), পিতা-মোঃ আকবর সিকদার, সাং-আড়ংঘাটা হাই স্কুল রোড বনানীপাড়া, থানা-আড়ংঘাটা; ৬) মোঃ আঃ রহমান(৪৫), পিতা-মোঃ ইউসুফ সরদার, সাং-মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর; ৭) মোঃ মোস্তফা ফরাজী(৫০), পিতা-মৃত: শামসুল হক ফরাজী, সাং-দেবীপুর মিরুখালী ইউপি, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-পশ্চিম সেনপাড়া মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর বালুর মাঠ, থানা-দৌলতপুর এবং ৮) নুরজাহান খাতুন(২৬), পিতা-কোহিনুর শেখ, সাং-আটারই জেয়ালা নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরাদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ০৪ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২৭ মে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





