ঠাকুরগাঁও

রানীশংকৈলে ধানক্ষেতে থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বোরো ধানক্ষেত থেকে এক অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলার দুপুরে উপজেলার নেকমরদ ইউপির ভকরগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়৷ স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভকরগাঁও এলাকায় একদল কৃষি শ্রমিক বোরো ধান কাটতে গিয়ে অর্ধগলিত লাশটি
দেখতে পায়। পরে তারা রাণীশংকৈল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত লাশ উদ্ধার করে ৷

এই বিভাগের আরও সংবাদ

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল হক মণ্ডল কালের কন্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এখনও শনাক্ত করা সম্ভব হয়নি৷ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বিস্তারিত জানা
যাবে।

এই বিভাগের আরও সংবাদ