রাজশাহী

পুঠিয়ায় ভ্যান চালককে জবাই করে হত্যা

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালক আবদুল কুদ্দুস ওরফে কালু গাজী (৪০) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ভ্যানে থাকা সবজি বিক্রেতাকে বেঁধে টাকা নিয়ে পালিয়ে যায় তারা। আজ রবিবার ভোরে উপজেলার গাওপাড়া সেনভাগ বাজারের কাছে এ ঘটনা ঘটে।

ভ্যানচালক আবদুল কুদ্দুস ওরফে কালু গাজী প্রতিদিন ভোরে নাটোরে যাতায়াত করে সবজি বিক্রেতা আব্দুল আউয়ালকে নিয়ে। সেখান থেকে ক্রয় করে রাজবাড়ী বাজারে অবস্থিত দোকানে খুচরা বিক্রি করে। নিহত ভ্যানচালকের বাড়ি চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছি বাজার সংলগ্ন বরকতপুর গ্রামের আবুল কাশেম ওরফে রহেদ আলীর ছেলে ও সবজি বিক্রেতা আব্দুল আউয়াল(৬০) ছোট কান্দ্রা গ্রামের বাসিন্দা।

আবদুল আউয়াল বলেন,প্রতিদিনের ন্যায় পাইকারি সবজি কিনার উদ্দেশ্যে আজও সেনভাগ বাজারের কাছে পৌছালে তিনজন ছিনতাইকারী ভ্যান থামিয়ে দেয় এবং ধারালো ছুরি দেখিয়ে মহাসড়ক থেকে নিচের ফাঁকা জমিতে নিয়ে যায় এবং হাত পা চোখ বেঁধে ফেলে। আমার কান্নাকাটি আকুতিতে আমাকে মারধর করে হত্যা না করে টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নেয়, কিন্তু চালক কালু গাজী ভ্যানের চাবি দূরে ফেলে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন,মাঠে কাজের জন্য লোকজন সকালে জমিতে গেলে হাত পা চোখ বাঁধা অবস্থায় দুই ব্যক্তিকে দেখতে পায় এবং আমাদেরকে খবর দেয়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে, সিআইডি পিবিআই কর্মকর্তাগণ আলামত সংগ্রহ করেছেন। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।

এই বিভাগের আরও সংবাদ