টাঙ্গাইল

নাগরপুরে কালভার্ট ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

কেএম সুজন, নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ভারড়া ইউনিয়নের সুবর্ণতুলী ভায়া চৌবাড়িয়া টু রংছিয়া বাজার পর্যন্ত রাস্তা ও একটি কালভার্ট নির্মান কাজের শুভ উদ্বোধন করেছেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

শুক্রবার(১৯ মে),এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য টিটু বলেন,এই রাস্তা ও কালভার্ট নির্মাণের ফলে ভারড়াবাসী অনেক উপকৃত হবে।শুধুমাত্র ভারড়া ইউনিয়নে প্রায় ২০ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর হোসেন,ভারড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ,ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি (পূর্ব) মুজাহিদুল ইসলাম মুছা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ