রাজধানী
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৫


রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২০৮ গ্রাম ৩০১ পুরিয়া হেরোইন, ৫৫ বোতল ফেন্সিডিল, ১০০৮ পিস ইয়াবা ও ৫ কেজি ৫১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৬ মে) সকাল ৬টা থেকে বুধবার (১৭ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৪৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ টি মামলা হয়েছে।





