Uncategorized

শালিখায় বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক,বাধা অতিরিক্ত তাপমাত্রা

কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরাঃ মাগুরার শালিখায় এবার বাম্পার ফলন হয়েছে।উপজেলার সাধারণ কৃষকেরা তাই তাদের কষ্টের ফসল ঘরে তুলতে মনপ্রাণ দিয়ে শেষ চেষ্টা চলছে।তার উপর এবার আবহাওয়া অধিদপ্তরের পূর্ব সতর্ক বার্তা রয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ঝড়ের ও নিম্ন চাপের সম্ভাবনার।

তাই যেন অজানা এক ভয়ে মরিয়া হয়ে কৃষকেরা অতিরিক্ত তাপমাত্রা কে মাথা পেতে নিয়েই তাদের স্বপ্নের সারা বছরের একমাত্র সম্বল সোনালী ধান ঘরে তুলতে মরিয়া।যদিও উপজেলার সকল মাঠ থেকে অধিকাংশ ধান কেটে ঘরে তুলে মাড়ায় করা হচ্ছে তবে এখনো কিছু কিছু মাঠে ধান কাটতে ও ঘরে তুলতে দেখা যায়।

এই বিভাগের আরও সংবাদ

এবার উপজেলায় বোরো মৌসুমে ধান উৎপাদনের আবাদযোগ্য জমির চাষ হয়েছে(১৩৩৪৫) তেরোহাজার তিনশত পয়তাল্লিশ হেক্টর জমি যা গতবারের চেয়ে প্রায় (৮০০)আটশত হেক্টর বেশি এবং ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় (৯০০০০) নব্বই হাজার মেট্রিক টন ধান।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিস আশাবাদী যে যেহেতু এবার ধানের বাম্পার ফলন হয়েছে এবং অধিকাংশ ধান ঘরে তুলতে পেরেছে কৃষকরা তাই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা একশত ভাগ আশাবাদী।

এই বিভাগের আরও সংবাদ