রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ২৪৯৪ পিস ইয়াবা, ২১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ২০০ গ্রাম হেরোইন ও ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার (৫ মে) সকাল ছয়টা থেকে আজ শনিবার (৬ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ