রাজধানী
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি, আটক ১


ঢাকার মিরপুর-১, ব্লক ডি হতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার দায়ে মো: হিমেল সরকার সালাম নামে একজনকে আনুমানিক ১৯০০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ হতে জানা যায় যে, বেশ কিছুদিন যাবত হিমেল ফেসবুক গ্রুপ ও পেইজের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট হতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করার কথা বলে বিভিন্ন অংকের অর্থ গ্রহণ করে আসছিলো। সে প্রশ্নপত্র ফাঁসের বিভিন্ন গ্রুপের সাথেও যুক্ত রয়েছে বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে হিমেল জানায়, এই কাজে তার পেইজের কয়েকজন অ্যাডমিনও জড়িত রয়েছে।
তাদের আটকের প্রস্তুতি চলমান রয়েছে। এছাড়াও তার নামে ১৯টি সিম রেজিস্টার্ড রয়েছে বলে জানা যায়। বর্তমানে মিরপুর থানায় তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





