রাজধানী

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১ মে) সকাল ছয়টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় তাদের কাছ থেকে ৯৪১ পিস ইয়াবা, ৩ কেজি ৫৫৬ গ্রাম গাঁজা, ১৪ গ্রাম হেরোইন ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ