খুলনা
কুয়েট ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা ছাত্রলীগের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
এসময় কুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও এ. কে. এম. নিবিড় রেজা, সাবেক উপ-প্রচার সম্পাদক সুজাউল করিম, সাবেক সহ-সম্পাদক অসিম ঘোষ, ছাত্রলীগ নেতা সরদার শফিকুল ইসলাম, অংকন বড়াল, রাকিবুল ইসলাম অভি, দীপ্র দাস কুন্ডুু, সাগর মজুমদার, তৌফিক জিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





