বাগেরহাট

চিতলমারীতে লক্ষ ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত শ্রী শ্রী অশ্বিনী সেবাশ্রম

সাগর মন্ডল,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে লক্ষ ভক্ত-দর্শনার্থীদের পদচারনায় মুখরিত এখন শ্রীপাট গঙ্গাচন্নার শ্রী শ্রী অশ্বিনী গোসাই সেবাশ্রম।

গত রবিবার (১৬ এপ্রিল) থেকে দুই দিন ব্যাপী হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন স্থানের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ অশ্বিনী গোসাইয়ের কৃপা লাভের আশায় এ ধর্মানুষ্ঠানে যোগ দিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

শ্রী শ্রী অশ্বিনী গোসাই সেবাশ্রমের সভাপতি শ্রী কপিল কৃষ্ণ মÐল ও সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীবন গাইন জানান, দেশের ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরি সভাপতি ও কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ঠাকুর বাড়ি উত্তরসূরী শ্রী সুব্রত ঠাকুর এবং আরেক উত্তরসূরী শ্রী পদ্মলাভ ঠাকুরসহ দেশ বিদেশের লক্ষ লক্ষ হরিভক্ত ভক্ত উপস্থিত হয়েছেন।

হরিনাম কীর্ত্তন, হরি সংগীত, ধর্মীয় আলোচনার মধ্যে দিয়ে আজ সোমবার দুইদিন ব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে।

এই বিভাগের আরও সংবাদ