রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৩৪২ পিস ইয়াবা, ৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৪৭১.৫ গ্রাম হেরোইন, ৭১ বোতল ফেনসিডিল ও ২০ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ