সিকিমে তুষারধসে ৭ পর্যটক নিহত


ভারতের সিকিম রাজ্যের নাথু লা গিরিপথ লাকার কাছে ব্যাপক তুষারধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া এতে আরও বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত আছে এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নাথু লা গিরিপথ এলাকার কাছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ তুষারধসের ঘটনা ঘটে। ইতোমধ্যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেশটির একজন কর্মকর্তা বলেছেন, বোর্ড রোডস অর্গানাইজেশন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং এখন পর্যন্ত ২২ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ছয় জনকে গভীর উপত্যকা থেকে উদ্ধার করা হয়েছে।
এনডিটিভি বলছে, তুষারধসের সময় ওই এলাকায় দেড়শরও বেশি পর্যটক ছিলেন। এছাড়া খবরে বলা হয়েছে, তুষারধসের ঘটনার পর সিকিম পুলিশের সঙ্গে ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং গাড়ির চালকরা উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।





