ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে পর্ণগ্রাফি তৈরির অভিযোগে আটক-৪

ঠাকুরগাঁওয়ে পর্ণগ্রাফি তৈরির অভিযোগে ৪জনকে আটক করেছে সদর থানা পুলিশ। রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের হাজীপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ২৯টি ল্যাপটপ ছাড়াও পর্নোগ্রাফি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মোবারকপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের আবুল কামালের ছেলে ওমর ফারুক (২২), রুহিয়া থানার ঘনিবিষ্ণুপুর এলাকার জব্বারের ছেলে আরিফুল ইসলাম (২৫) এবং রুহিয়া থানার সেনিহারী বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ জানায়, আটকরা দীর্ঘদিন ধরে শহরের হাজীপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি করতেন। বিভিন্ন সাইট থেকে নায়িকা ও সুন্দরী মেয়েদের ছবি ডাউনলোড করে নগ্ন ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন। এ ছাড়াও দেশের বাইরে যারা রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার ইত্যাদির মাধ্যমে ছবি আদান-প্রদান করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ডলার আদায় করতেন; এমন অভিযোগের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।

এই বিভাগের আরও সংবাদ