রাজনীতি

আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা শনিবার

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৪ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

এতে বলা হয়, সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই বিভাগের আরও সংবাদ