মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ ৮ বছর বয়সী শিশুর


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরের গোপরেখী গ্রামের বাবু হোসেনের ছেলে আশরাফুল ইসলাম। মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে ৮বছর বয়সে হাফেজ হওয়ায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
শিশু আশরাফুল কে ব্যাপক উৎসাহ দিতে এনায়েতপুরের গোপরেখী পশ্চিমপাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও মিফতাহুল উলুম ক্বওমী মাদ্রাসার উদ্যোগে ইসলামী সংগীত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় হাফেজ আশরাফুলকে সংবর্ধণা ও পুরস্কার প্রদান করা হয়।
মিফতাহুল উলূম ক্বওমী মাদ্রাসা চত্ত্বরে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম তালুকদার ।
মাদ্রাসার সেক্রেটারি মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকনী মাদীনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি আব্দুর রউফ, বেলকুচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল। মাওলানা মোঃ আলী হাসান, আলহাজ্ব হাফেজ মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক ও অতিথি বৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





