চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়েকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে ১১ বছর আগের মা-মেয়ে হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দ-প্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুরের কুমারপাড়ার মো. রুবেল, হুমায়ান কবির ও মাহবুব আলম। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তদের মধ্যে দুইজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে আসামীরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুর কুমারপাড়া মহল্লার নাসিরুদ্দীনের স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে নিলাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা।

পরদিন পুলিশ নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে নাসিমার বাবা তৈমুর রহমান বাদী হয়ে সদর থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। হত্যাকা-ের সময় নাসিমার স্বামী সৌদি আরবে ছিলেন।

মামলা চলাকালীন সময়ে এক আসামীর মৃত্যু হয়। বাকী ৫ আসামীর মধ্যে দোষ প্রমাণিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ