চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে একজন নিহত

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার এলাকায় সোমবার সকালে ইন্টারনেটের লাইনম্যান বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে নিহত হয়েছে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬)।

বৈদ্যুতিক খুঁটিতে উঠে নেট লাইনে কাজ করার সময় পড়ে যায় সোহেল রানা। স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা ডাঃ নাজনীন আক্তার সোহেল কে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানা ওসি (তদন্ত) সুকোমল বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ