ক্রিকেট
লিটনের টানা দ্বিতীয় ডাক, বিদায় নিলেন তামিমও


দ্বিতীয় ওয়ানডের পর তৃতীয় ম্যাচেও রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন লিটন দাস। শুরুতে স্বাচ্ছন্দ্যে ব্যাট করলেও ক্রিজে স্থায়ী হতে পারেননি অধিনায়ক তামিম ইকবালও।
সোমবার (৬ মার্চ) হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুর ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১ রানে বিদায় নেয়া লিটন ৩ বল মোকাবিলা করলেও কোনো রানের দেখা পাননি। তামিম ৬ বলে ১১ রান করে ফেরেন ইনিংসের তৃতীয় ওভারে। দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন ইংলিশ পেসার স্যাম কারান।
ইনিংস শুরুর পঞ্চম বলে স্যাম কারানের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ইংলিশ এ পেসারের পরের ওভারের শেষ বল লেগে ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লাগলে পয়েন্টে থাকা ফিল্ডারের হাতে ধরা পড়েন তামিম। ক্রিজে থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গী মুশফিকুর রহিম।





