ক্রিকেট

সাকিবের বলে তামিমের ক্যাচ, সাজঘরে জেসন রায়

বোর্ডে বড় পুঁজি নেই। বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ২০৯ রানে। এই পুঁজি নিয়ে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে হলে বোলারদের অবিশ্বাস্য কিছু করতে হবে। শুরুটা কিন্তু দারুণ হয়েছে বাংলাদেশের।

প্রথম ওভারেই আঘাত হেনেছেন সাকিব আল হাসান। ওভারের প্রথম বলে সাকিবকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন জেসন রয়। সেই ক্যাচটি তিনি রাখতে পারেননি।

এই বিভাগের আরও সংবাদ

তবে শেষ বলে আরও একবার ভুল করে বসেন রয়। এবার সাকিবকে তুলে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ তুলে দেন রয়। তামিম ইকবাল ধরেন সেই ক্যাচ। রয় আউট হন ৪ রানে। ৪ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

এই বিভাগের আরও সংবাদ