রাজধানী

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৪০৬ পিস ইয়াবা, ৪৭০ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশিমদ, ৬৪ গ্রাম ১৫৬ পুরিয়া হেরোইন ও ২৬ কেজি ৫০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ