আইন ও আদালত

ড. ইউনুসের বিরুদ্ধে ২৭ মার্চ পর্যন্ত অভিযোগ গঠন নয়: আপিল বিভাগ

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালত আগামী ২৭ মার্চ পর্যন্ত অভিযোগ গঠন করতে পারবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২৭ মার্চ পর্যন্ত অভিযোগ গঠন করতে পারবে না শ্রম আদালত বলে আদেশ দিয়েছেনে আপিল বিভাগ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। সেই সঙ্গে কল কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরকে বলেন মামলা যেনো না শুরু হয়।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে, ২০২২ সালের ২৪ আগস্ট শ্রম আদালতের মামলা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস, যা আবেদনের ওপর শুনানি শেষে খারিজ হয়ে যায়। এর ফলে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা চলবে বলে জানানো হয়।

ওই সময় আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে, ২০২২ সালের ১৭ আগস্ট শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা শ্রম আদালতে চলতে বাধা নেই। এই সংক্রান্ত রুল খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে এ রায় দেন।

গত বছরের ১২ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। পরে গত ১৩ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম নিম্ন আদালতে দুই মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। কয়েকদিন শুনানি শেষে আজ হাইকোর্ট রুলটি খারিজ করে দেন।

শ্রম অধিদফতরের কল কারাখানা বিভাগের আইনজীবী খুরশীদ আলম খান জানান, রুলটি খারিজের ফলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা মামলা চলতে বাধা নেই।

এই বিভাগের আরও সংবাদ