দিনাজপুর

হিলি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ’র গুলিতে শাহাবুল হোসেন বাবু (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সীমান্তের ২৮৫ এর ২৫ সাব সীমানা পিলারের পাশে ৫০ গজ ভারত অভ্যন্তরে এঘটনা ঘটে। নিহত বাবু ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল ইসলাম জানান, নিহত ব্যাক্তি ভারতীয় না বাংলাদেশী সেটি এখনো নিশ্চিত হওয়া যায় নি। তবে বিষয়টি নিশ্চিত হতে বিএসএফ’র সাথে যোগাযোগ করা হচ্ছে।

এদিকে সীমান্তবর্তী ধরন্দা গ্রামের ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দার দুই গুলির শব্দ শুনতে পায়। পরে খোঁজ নিয়ে জানাযায় শাহাবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ