রাজধানী

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৫১

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭৬ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৯ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৬৮০ পিস ইয়াবা, ১০ লিটার দেশি মদ, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ২৭ কেজি ৭১৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ