বাগেরহাট

মোংলায় কোষ্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক-১

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ মোংলায় কোষ্টগার্ডের অভিযানে ১৮৭ পিচ ইয়াবা সহ মোঃ মাসুদ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা বিশেষ অভিযান পরিচালনা করে মোংলার পিকনিক কর্ণার এলাকায় সন্দেহ ভাজন মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে তল্লাশী করলে তার কাছে থাকা ১৮৭ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার মোটরসাইকেল ও জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আজ দুপুরে কোষ্টগার্ডের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা এম মামুনুর রহমান এ তথ্য জানান।

আটককৃত মোঃ মাসুদ (৩২) খুলনা সদর উপজেলার ২নং কাষ্টম ঘাট এলাকার বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল এবং আটককৃত মাসুদকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ