রাজধানী

রাজধানীতে বাসচাপায় ব্যবসায়ী নিহত

রাজধানীর কাকলিতে সড়ক দুর্ঘটনায় বিডিএস কৃষ্ণ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ

বিডিএস কৃষ্ণ নারায়ণগঞ্জের সদর উপজেলার উকিলপাড়া গ্রামের হরি বাসর সাহার ছেলে। উত্তরা ১২ নম্বর সেক্টর, ১৫ নম্বর রোডে পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, রাতে চার পথশিশু রক্তাক্ত অবস্থায় বিডিএস কৃষ্ণকে হাসপাতালে নিয়ে আসে।

তারা জানিয়েছে, কাকলি ফ্লাইওভারের নিচে বাসের ধাক্কায় আহত অবস্থায় পড়েছিলেন তিনি। দেখতে পেয়ে তারা তাকে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাটি বনানী থানা পুলিশ তদন্ত করছে।

নিহত কৃষ্ণের ভাগনে নবোজিৎ সাহা শান্ত জানান, তার মামা পেশায় ব্যবসায়ী ছিলেন। রাতে পুলিশের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর শুনতে পান। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।

এই বিভাগের আরও সংবাদ