দিনাজপুর

হিলিতে জিয়াউর রহমানে ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতারণ

হিলি প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে গরিব অসহায় মানুষের মাঝে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।

সোমবার বিকাল ৫ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খানের সভাপত্বি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতার্কমীরা অংগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে থেকে অসহায় দুস্থ্যদের মাঝে এসব শীতবস্ত্র বিতারণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মন্ডল, পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সংগঠনিক সম্পাদক কামাল হোনেস, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজসহ আরো অনেকে।

এই বিভাগের আরও সংবাদ