দিনাজপুর

হিলিতে অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই জন স-মিল মালিককের বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর ইউএনও মোহাম্মদ নূর-এ- আলম। এসময় আরও দুই জন স-মিল মালিককে সতর্ক করা হয়েছে।

রবিবার বিকেল ৪টায় পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে, নজরুল ইসলাম ও সবুর মিয়া নামের দুই জন অবৈধ স-মিল মালিককের (দশ হাজার টাকা করে) বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন বনবিভাগের সহকারী বন রক্ষক মাসুম আলম, চড়কাই বনবিভাগের রেঞ্জ অফিসার নিশিকান্ত মালাকার ও পুলিশ সদস্য।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর ইউএনও মোহাম্মদ নূর-এ- আলম, বলেন, দীর্ঘ দিন থেকে হাকিমপুর উপজেলায় কিছু স-মিল মালিক অবৈধ স-মিল পরিচালনা করে আসছে অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে বনবিভাগের সহায়তায় আজ পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে দুটি অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ স-মিল পরিচালনার দায়ে স-মিল মালিক নজরুল ইসলামকে দশ হাজার টাকা (১০,০০০) ও সবুর মিয়াকে দশ হাজার টাকা (১০,০০০) মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও আরো দুই জন স-মিল মালিককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এধরনের অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ