রাজধানী

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা। রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টা ৫৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২১৭। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ২৫১ নিয়ে শীর্ষে ভারতের দিল্লি। স্কোর ২০২ এবং ১৯৬ নিয়ে যথাক্রমে রয়েছে পাকিস্তানের লাহর ও করাচি।

এই বিভাগের আরও সংবাদ

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।

এই বিভাগের আরও সংবাদ