রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৫৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (২৮ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৫ হাজার ৮৩ ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৫৪ কেজি ৯২৫ গ্রাম ৩৪ পুরিয়া গাঁজা, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ