রাজনীতি

রাজবন্দিদের মুক্ত করবে বিএনপি : গয়েশ্বর

বিএনপিই রাজবন্দিদের মুক্ত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (২১ জানুয়ারি) নয়পল্টনে ঢাকা জেলা বিএনপির মানববন্ধনে তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, সরকার যা চায় আদালত তাই করে। প্রচলিত আইন ও নিজেদের বিচারবুদ্ধি দিয়ে তারা কিছুই করতে পারেন না। তাই রাজবন্দিদের মুক্তির দাবি নয়, বিএনপিই তাদের মুক্ত করবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারকে পতন করতে জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি টিকে থাকতে পারে না। পেছনে বিদেশি শক্তি থাকলেও তখন কাজ হয় না।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপির এই নেতা বলেন, অর্থনীতি দুর্নীতির কাছে হারিয়ে গেছে। ছোট ছোট ব্যবসায়ীদের পকেটকাটা ছাড়া রাজস্ব কর্মকর্তাদের কোনো কাজ নেই। দেশ অন্ধাকার থেকে অন্ধকারের দিকে যাচ্ছে। মান-অভিমানের সংস্কৃতি থেকে ঢাকা জেলা বিএনপি বের হয়ে এসেছে জানিয়ে গয়েশ্বর বলেন, এটা বিএনপির আন্দোলনে আরও বেশি ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও সংবাদ