আইন ও আদালত

চাকরি ফেরত পাবেন না ৮৫ নির্বাচন কর্মকর্তা

বিএনপির শাসনামলে নিয়োগ পাওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার নিয়োগ পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তারা আর চাকরিতে ফিরতে পারবেন না। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৯ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর ওই ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার নিয়োগ পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করেন আপিল বিভাগ। সেদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়। বিএনপি শাসনামলের এই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠার পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩২৭ জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে অনুত্তীর্ণ ৮৫ জনকে ওই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। পরে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে ২০০৯ সালের ২৩ মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। পরবর্তীতে এর বিরুদ্ধেও তারা আপিল করেন। এই আপিল মঞ্জুর করে ২০১০ সালের ১২ এপ্রিল তাদের চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল। এরপর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে তাদের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করে রায় দেন আপিল বিভাগ।

এই বিভাগের আরও সংবাদ