লক্ষ্মীপুর

কমলনগরে যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মুহাম্মদ সুমন উদ্দিন, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে মো. ইস্রাফিল (২০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজারের দক্ষিণ পাশে রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

স্বজনদের অভিযোগ, অটোরিকশা ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। সেই অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি।

নিহত ইস্রাফিল একই উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়তে বের হলে এলাকার মুসুল্লিরা চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ইস্রাফিলের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পাশের হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অটোরিকশাটি এখনো পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ