ক্রিকেট

অবশেষে জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

‘জেতো অথবা জেতো।’ বিপিএলে এটাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্লোগান। অথচ চলতি আসরের প্রথম তিন ম্যাচে কোনোভাবেই যেন জয়ের মুখ খুলতে পারছিল না দলটি।

শেষদিন তো দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আমাদের সবকিছুই ঠিকমতো হচ্ছে। ব্যাটাররাও ভালো টাচে আছে। কিন্তু কিছু একটা হচ্ছে না।’

এই বিভাগের আরও সংবাদ

অবশেষে সেই কিছু একটা হলো। দলের ব্যাটাররা রান পেলেন। বোলাররা ভালো বল করলেন। হেলিকপ্টারে করে উড়িয়ে আনা মোহাম্মদ রিজওয়ান তো রীতিমতো ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। যার ফলে টানা তিন হারের পর জয়ের হাসি হাসলো দলটি।

সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের সাগরিকায় স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা। শুভাগত হোম-আফিফদের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দলটি।

টস জিতে এদিন আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তোলে চট্টগ্রাম। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল আগেই জয় তুলে নেয় কুমিল্লা। দলের পক্ষে ৩৬ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। তবে ওপেনিংয়ে নেমে মাত্র ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেই ম্যাচ সেরা হন লিটন দাস।

এর আগে আফিফের ২৯ ও অধিনায়ক শুভাগতর অপরাজিত ৩৭ রানে ভর করে ১৩৫ রান সংগ্রহ করতে পারে চট্টগ্রাম। কুমিল্লার পক্ষে তানভীর ইসলাম, খুশদিল শাহ এবং মোসাদ্দেক হোসাইন শিকার করেন ২টি করে উইকেট।

এই বিভাগের আরও সংবাদ