লক্ষ্মীপুর

রামগঞ্জে পৌরসভার উদ্যোগে ধারাবাহিক ভিশনিং সভা অনুষ্ঠিত

পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার সার্বিক উন্নয়নের জন্য পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (pdp) প্রণয়নের লক্ষ্যে পৌর সভা কর্তৃক আয়োজিত রতনপুর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদের সভাপতিত্বে এই ভিশনিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ভিশনিং সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পৌর সভার সার্বিক উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন, রামগঞ্জ পৌর সভার নির্বাহী প্রকৌশলী এ কে এম মোস্তাফিজুর রহমান, রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী মোঃ ইসলামিক ভূঁইয়া, পৌর সভার কার্য সহকারী শরিফুল ইসলাম রিয়াদ।

এই বিভাগের আরও সংবাদ

সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মমিনুল হক, আবদুর রব পাটোয়ারী, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ প্রমুখ।

ভিশনিং সভা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী তার নিজ বক্তব্যে উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরেন। এবং ২০২৩ সালের পৌর সভাকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে একটি মডেল পৌর সভা গঠন করা হবে।

এই বিভাগের আরও সংবাদ