লক্ষ্মীপুর

রামগঞ্জে পৌরসভার উদ্যোগে ভিশনিং সভা অনুষ্ঠিত

পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার সার্বিক উন্নয়নের জন্য পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (pdp) প্রণয়নের লক্ষ্যে পৌর সভা কর্তৃক আয়োজিত সোনাপুর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মালের সভাপতিত্বে ও সোনাপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলামের সঞ্চালনায় ভিশনিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, (১৪ জানুয়ারি) সকাল সোনাপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির অফিসে ভিশনিং সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পৌর সভার সার্বিক উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী এ কে এম মোস্তফাজুর রহমান, বাজার কমিটির সভাপতি লিয়াকত হোসেন পাটওয়ারী, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল, কার্য সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম রিয়াদ।

এই বিভাগের আরও সংবাদ

সভায় আরো উপস্থিত ছিলেন, বাজার কমিটির সহ সভাপতি সমীর রঞ্জন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আটিয়া, বাজারের ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা সফি উল্লাহ, ব্যবসায়ী মনির হোসেন, সদস্য সুমন আটিয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান রবীন মাল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ কাউছারসহ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ