Uncategorized

সিরাজগঞ্জে ২২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাব-১২ সদস্যরা।

শুক্রবার (১৩ জানুয়ারি) বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সেতুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আটক আব্দুল কাদের কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানা এলাকার ভাটেরা জঙ্গলপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জের সিপিএসসি মেজর মোহাম্মদ আনিসুজ্জামান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় আব্দুল কাদেরকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আব্দুল কাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ